রাজধানীতে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও এলাকায় ট্রাকের ধাক্কায় মো. শাহিন আলম (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে ফ্লাইওভারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও এলাকার আতাহার আলী ব্যাপারীর ছেলে শাহিন খিলগাঁও মডেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
সকালে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা পরিচয় দেওয়া মোহাম্মদ আলীর ভাষ্য, হাঁটাহাঁটি করতে ভোরে বাসা থেকে বেরিয়েছেন শাহিন। সাড়ে পাঁচটার দিকে দ্রুতগামী একটি ট্রাক খিলগাঁও ফ্লাইওভারের কাছে সড়কে তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতরভাবে আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, নিহত ব্যক্তির লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।