রাজধানীতে ট্রাকের ধাক্কায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক মোড়ে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই নারীর বয়স আনুমানিক ৬০ বছর। সকাল সাড়ে ছয়টার দিকে আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা। পথচারী মো. জসীম বলেন, রাস্তা পার হওয়ার চেষ্টা করার সময় ট্রাকটি তাঁকে ধাক্কা দেয়।

নিহত ওই নারীর লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।