রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা উদ্যান-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. শাহিন (২৫)। তিনি ওয়াসার পানির লাইনের কাজ করছিলেন বলে জানা গেছে। লালমনিরহাটে তাঁর গ্রামের বাড়ি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল দিবাগত রাতে শাহিনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। রাত সাড়ে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিজেকে ওয়াসার কর্মী বলে পরিচয় দেওয়া সুমন নামের এক ব্যক্তি হাসপাতালে সাংবাদিকদের বলেন, সড়কে ওয়াসার পানির লাইনের কাজ চলাকালে একটি ট্রাক শাহিনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।