রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণ বাসাবো এলাকায় ট্রাকের ধাক্কায় জমির হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ বাসাবোর ৪৪ /এ কাজী অফিসের সামনে এই ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই মো. জাভেদ বলেন, গত রাতে বাসার জমানো ময়লা ফেলার জন্য জমির রাস্তায় নেমে আসেন। এ সময় হঠাৎ একটি চলন্ত ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন জমির। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারীকে আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, লাশ এখন জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।