রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

রাজধানীর পল্টনের ইউবিএল ক্রসিং-য়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন মাইক্রোবাসের আরোহী। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টার দিকে ঘটনাটি ঘটে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সামছুল হকের ভাষ্য, সকাল সোয়া ৬টার দিকে একটি দ্রুতগামী ট্রাক বেপরোয়াভাবে পল্টনের ইউবিএল ক্রসিংয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়ে এক পাশে সরে যায়। ট্রাকটি আরেকটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে গুরুতর অবস্থায় মোটরসাইকেল আরোহী ও মাইক্রোবাসের আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির সঙ্গে থাকা জাতীয়পত্র থেকে তাঁর বাড়িতে ফোন দেওয়া হয়। খবর পেয়ে তাঁর ছেলে মো. মুশফিক এসে লাশ শনাক্ত করেন। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৪০)। তিনি পরিবার নিয়ে ওয়ারীতে থাকতেন।

এসআই সামছুল জানান, ট্রাক চালক পলাতক। ট্রাকটি আটক করা হয়েছে।