রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১ নম্বরে আজ বৃহস্পতিবার সকালে ট্রান্সফরমার বিস্ফোরণে ডেসকোর তিন বিদ্যুৎকর্মী দগ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁদের ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ ব্যক্তিরা হলেন রকিবুল (২৬), সাজ্জাদ (১৮) ও জনি (১৮)। হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল বলেন, রকিবুলের শরীরের ৭৬, সাজ্জাদের ২২ ও জনির ২৬ শতাংশ পুড়ে গেছে। রকিবুলের অবস্থা আশঙ্কাজনক।
ডেসকোর প্রকৌশলী মোশারফ হোসেনের ভাষ্য, আজ সকাল সাড়ে নয়টার দিকে মিরপুর ১ নম্বর পানির ট্যাংকির কাছে ডেসকোর ট্রান্সফরমার মেরামতের কাজ করছিলেন বিদ্যুৎকর্মীরা। হঠাৎ করে ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়। এতে রকিবুল, সাজ্জাদ ও জনি দগ্ধ হন। বেলা ১১টার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।