রাজধানীতে ট্রেন থেকে ফেলে ছাত্র হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মালিবাগে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ওই ছাত্রের স্বজনদের অভিযোগ, সহপাঠীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়।এ ঘটনায় নিহত ছাত্রের সহপাঠীও ট্রেন থেকে পড়ে আহত হন। তবে ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, পুলিশ এখনো সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।