রাজধানীতে ট্রেনে কাটা পড়ে আইনজীবীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া আইনজীবীর নাম সালাউদ্দিন ফটিক (৫২)। তাঁর কাছে থাকা পরিচয়পত্র অনুযায়ী, তিনি চাঁদপুর আইনজীবী সমিতির সদস্য।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে একটি ডেমো ট্রেন জয়দেবপুর যাচ্ছিল। মালিবাগ রেলগেট অতিক্রমের সময় ট্রেনে কাটা পড়েন সালাউদ্দিন। সিগন্যাল থাকা সত্ত্বেও সালাউদ্দিন তড়িঘড়ি করে রেললাইন পার হওয়ার চেষ্টা করেছিলেন। ট্রেনের ধাক্কায় তাঁর মাথা ও পা কাটা পড়ে।
ওসি আবদুল মজিদ বলেন, সালাউদ্দিন মালিবাগে থাকতেন। দুর্ঘটনার খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন।