রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রেলওয়ে পুলিশের ভাষ্য, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদ আজ রোববার দুপুরের দিকে ওই ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যান। রেললাইন পার হওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়তে পারেন বলে ধারণা পুলিশের।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, লাশের সন্ধানে আজ দুপুর নাগাদ কেউ মর্গে আসেননি।