রাজধানীতে তিন নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে পৃথক দুটি স্থান থেকে গতকাল শনিবার তিন নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে নবোদয় হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে দুটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়। প্রায় একই সময়ে জহুরি মহল্লার ড্রেনের পাশ থেকে আরেকটি নবজাতকের লাশ উদ্ধার হয়।
থানার উপপরিদর্শক (এসআই) নয়ন মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতকের দুটি লাশ উদ্ধার করা হয়। ড্রেনের পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।