রাজধানীতে তিনজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে তিনজনের অপমৃত্যু হয়েছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে দয়াগঞ্জ ব্রিজের নিচ থেকে মাথায় গুরুতর জখম থাকা অজ্ঞাতনামা (২৪) এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।
পল্টন থানার এসআই মেহেদী মাকসুদ জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকসংলগ্ন সড়কে গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি (৫৫) গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শাহ আলী থানার এসআই ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মিরপুর ১ নম্বর সেকশনের চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে সমীর মজুমদারের (৩০) লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, চিড়িয়াখানার চতুর্থ শ্রেণীর কর্মচারী সমীর ওই বাসায় স্ত্রী শিউলি রানীকে নিয়ে থাকতেন। পারিবারিক কলহের জের ধরে সমীর বাসার পাশে একটি পরিত্যক্ত মুরগির খামারে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সমীরের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।