রাজধানীতে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল তীব্র যানজট। পরিস্থিতি এমন ছিল যে, সড়কে যেন যানবাহনগুলো স্থবির হয়ে আছে। যে কারণে সাধারণ মানুষকে প্রচণ্ড দুর্ভোগে পড়তে হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল সোমবার বিকেলে আওয়ামী লীগের জনসমাবেশকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে আগারগাঁও, ফার্মগেট ও শাহবাগ হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত সড়ককে কেন্দ্র করে তার আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাড়িতে চেপে বেলা দুইটার পর শাহবাগের দিকে যেতে থাকেন। এ ছাড়া ঢাকার আশপাশ থেকেও দলের হাজার হাজার নেতা-কর্মী-সমর্থক সমাবেশে যোগ দেন।