রাজধানীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির নাম তাফশিখা আক্তার তিহা। তার বাবা আনোয়ার হোসেন পেশায় রিকশাচালক।

আনোয়ার হোসেন বলেন, তেলাপোকা মারতে কয়েক দিন আগে ওষুধ কিনেছিলেন তিনি। আজ ভোরে তিহা ওই ওষুধ খেয়ে বমি করতে শুরু করে। সেখান থেকে তাকে প্রথমে স্থানীয় ইসলামিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিহাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃত শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।