রাজধানীতে দুই অটোরিকশার চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল ও মিরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই দিনে সিএনজিচালিত দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন ইসলাম শিকদার (৪৫) ও মো. শাহজাহান (৩৫)।

শাহজাহান মিরপুর এলাকায় অটোরিকশা চালাতেন এবং ইসলাম শিকদার মতিঝিলে একই পেশায় ছিলেন।

আজ মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে মতিঝিল এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মারা যান ইসলাম শিকদার। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস প্রথম আলোকে জানান, ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পলাতক।

গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে মিরপুরে ট্রাকচাপায় মারা যান শাহজাহান।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে জানান, মিরপুর ১ নম্বর গোলচত্বরের সামনে মরণচাঁদ মিষ্টির দোকানের সামনে শাহজাহানকে চাপা দিয়ে একটি ট্রাক দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলে শাহজাহান মারা যান। তার পরিবার ময়নাতদন্ত না করে লাশ নেওয়ার আবেদন করেছে।