রাজধানীতে দুই তরুণীর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার দুই তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার তাঁরা মারা যান। সুমনা আক্তার (১৯) ও মোছাম্মৎ কলি (২২) নামের ওই দুই তরুণী সম্পর্কে ফুফাতো-মামাতো বোন।যাত্রাবাড়ী থানার পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কে পরিবারের সঙ্গে থাকতেন সুমনা ও কলি। গত বুধবার রাতে সুমনা, তাঁর স্বামী মো. জনি ও ফুফাতো বোন কলি রায়েরবাগে এক আত্মীয়ের গায়েহলুদের অনুষ্ঠানে যান। সেখানে খাওয়া-দাওয়া শেষে রাতেই তাঁরা বাসায় ফেরেন। গত বৃহস্পতিবার তিনজনই অসুস্থ হয়ে পড়লে সুমনা ও জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলিকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলি গতকাল ভোরের দিকে এবং সুমনা সন্ধ্যার দিকে যান।জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মৃত্যুর কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। এ ব্যাপারে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে।’