রাজধানীতে দুই নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিল থেকে গতকাল সোমবার অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, সকালে মতিঝিলের ইনার সার্কুলার রোডের ফুটপাতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বোরকা পরা এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।অন্যদিকে, মোহাম্মদপুরের হুমায়ুন রোডের একটি বাড়ি থেকে গতকাল সকালে জমিলা খাতুন নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃতের স্বামী মো. জনি পুলিশকে জানান, কয়েক দিন ধরেই তাঁদের দাম্পত্য কলহ চলছিল।