রাজধানীতে দুজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত বৃহস্পতিবার দুজনের অপমৃত্যু হয়েছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার রাত একটার দিকে উত্তর শাহজাহানপুরের এক বাসা থেকে মো. সেলিম (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশটি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। বাবা মো. আজহার। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে রাজধানীর নাখালপাড়ার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মারা যান আসাদুর রহমান (২৫) নামের এক যুবক। তিনি ওই এলাকার পোশাক কারখানার কর্মী ছিলেন। গ্রামের বাড়ি হবিগঞ্জে। বাবা আতাউর রহমান।