রাজধানীতে দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ছাড়া পূর্বশত্রুতার জের ধরে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে তাঁর প্রতিপক্ষরা।তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানায়, গতকাল দুপুরে উত্তর বেগুনবাড়ির বউবাজারে পদ্মা গার্মেন্টসের পেছনের নালা পরিষ্কার করতে নেমে অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ নিয়ে কোনো মামলা হয়নি।এদিকে সকালে রাজধানীর কাপ্তান বাজারে ট্রাকের চাপায় আবুল কালাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বাবার নাম মো. আজাদ।