রাজধানীতে দুজনের অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তুরাগ থানার দক্ষিণপাড়ার আহালিয়ায় বাসা থেকে গতকাল বুধবার সকালে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাসলিমা আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা তদন্তকারী তুরাগ থানার এসআই ফেরদৌস আহেমদ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, পেটের পীড়া সইতে না পেরে তাসলিমা আত্মহত্যা করতে পারেন।এদিকে গতকাল বেলা পৌনে ১১টার দিকে নগরের কাকরাইলের রাজমনি সিনেমা হলের সামনে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস কামরুল ইসলাম (৪৫) নামের এক ঠিকাদারকে ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কামরুল রামপুরার পশ্চিম হাজীপাড়ায় থাকতেন।