রাজধানীতে দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বৃহস্পতিবার পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
তঁাদের মধ্যে মিরপুর ১২ নম্বরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইসমাইল হোসেন (৪০) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। আর রায়েরবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন পলি বেগম (৩৫) নামের এক গৃহবধূ।
পল্লবী থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ইসমাইল হোসেন গতকাল সকালে মিরপুর ১২ নম্বর সেকশনের সাগুফতা মোড়ের পাশে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। সকাল পৌনে ১০টার দিকে তিনি ছয়তলা থেকে পা ফসকে নিচে পড়ে যান। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানা-পুলিশ জানায়, গতকাল ভোর ছয়টার দিকে রায়েরবাগের মদিনাবাগে নিজ বাসায় পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহবধূ পলি বেগম। সংজ্ঞাহীন অবস্থায় সকাল পৌনে সাতটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।