রাজধানীতে দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শনিবার দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রূপেশ চন্দ্র জানান, সকাল সাড়ে ১০টার দিকে কাঁটাবন মোড়ে ফাল্গুন পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন মো. ওয়াসিম (২০)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ বাসসহ চালক মো. হোসেনকে (২৮) আটক করেছে।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গতকাল ভোর চারটার দিকে উত্তর গোড়ানে পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্মহত্যা করেন রহিমা বেগম (৩৫)। রহিমার গ্রামের বাড়ি বরগুনার তালতলী উপজেলায়।