রাজধানীতে দুটি অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তেজগাঁওয়ের একটি গুদামে ও তোপখানা রোডে একটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা তিনটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কসের গুদামে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। দিনের প্রায় একই সময় জাতীয় প্রেসক্লাবের বিপরীতে বিএমএ ভবনের নিচতলায় চিকিৎসাসামগ্রীর বিক্রির প্রতিষ্ঠান খাজা ট্রেড লিংকসে আগুন লাগে।