রাজধানীতে দুটি অস্বাভাবিক মৃত্যু, এক লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এঁরা হলেন সাগর হোসেন (২৬) ও রুমা আক্তার (১২)। এ ছাড়া কাফরুল এলাকায় ডোবা থেকে উদ্ধার করা হয়েছে একটি লাশ।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানার ১২/এ করাতিটোলার নিজ বাসা থেকে অচেতন অবস্থায় সাগরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।সাগরের মা রোজিনা বেগম সাংবাদিকদের জানান, দুপুরে সাগরের সঙ্গে তাঁর স্ত্রীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাগর সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে বাসার লোকজন সিলিং ফ্যান থেকে দ্রুত তাঁকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।গতকাল সকালে মিরপুর ১৪ নম্বরের সাগরিকা বস্তিতে শিশু রুমা কীটনাশককে কাশির ওষুধ ভেবে পান করে। এরপর সে সংজ্ঞা হারিয়ে ফেললে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবা মৃত দুলাল মিয়া।গতকাল সন্ধ্যায় কাফরুল থানার পুলিশ মিরপুর ১৩ নম্বর সেকশনের বাইশটেকি এলাকার ওপেক্স পোশাক কারখানার পেছনের ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। তার গায়ে সাদা শার্ট ছিল। তবে পকেটে কিছু ছিল না।