রাজধানীতে দুটি ছিনতাই আহত তিন ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় তিন ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারী অভিযোগে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। পুলিশ প্রহরায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ১০-১২ জন ছিনতাইকারী মুঠোফোন ব্যবসায়ী সাব্বির আহমেদ (২৭), মুরাদ হোসেন (২৭) ও জুম্মন হোসেনকে (২৭) ছুরি মেরে তাঁদের কাছ থেকে ৭৪ হাজার টাকা ও তিনটি মুঠোফোন নিয়ে যায়। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।