রাজধানীতে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণাধীন এই ভবনের দেয়াল ধসে স্কুলছাত্র রবিউল মারা গেছে। ছবি: সাহাদাত পারভেজ
নির্মাণাধীন এই ভবনের দেয়াল ধসে স্কুলছাত্র রবিউল মারা গেছে। ছবি: সাহাদাত পারভেজ
নিহত রবিউল আউয়াল। ছবি: সাহাদাত পারভেজ
নিহত রবিউল আউয়াল। ছবি: সাহাদাত পারভেজ

রাজধানীর ভাটারা থানা এলাকায় দেয়ালচাপা পড়ে এক কিশোর মারা গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম রবিউল আউয়াল (১৬)।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ভাটারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, সকালে বারিধারার নূরেরচালা কাঁচা বাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির দেয়ালের পাশে ট্রাকে করে বালু ফেলার কাজ চলছিল। এ সময় হঠাৎ দেয়াল ধসে পড়লে পথচারী রবিউল চাপা পড়ে। এতে ঘটনাস্থলে সে মারা যায়।
দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।