রাজধানীতে দোকানকর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর টিকাটুলীতে দোকানে ঢুকে গতকাল শুক্রবার বিকেলে নেপাল দাস (২০) নামের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত নেপাল ৬৪ টিকাটুলীতে অবস্থিত বিকেডি রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশন নামের রেফ্রিজারেটর ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র মেরামত করার দোকানের কর্মী।
ওই দোকানের আরেক কর্মী রাজীব জানান, গতকাল বিকেল চারটার দিকে চার-পাঁচজন তরুণ তাঁদের দোকানে ঢুকে নেপালকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, তাঁরা ঘটনাটি শুনেছেন। তবে এখনো বিস্তারিত কিছু জানেন না।
পুলিশ জানায়, দোকানটির মালিক বাদল দাস নামের একজন। নিহত নেপাল তাঁর শ্যালক।