রাজধানীতে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এলাকা থেকে আজ রাত সাড়ে নয়টার দিকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।ওই নারীর নাম সায়রা খাতুন (২৭)।তাঁর গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলায় বলে জানা গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলো ডটকমকে বলেন, খবর পেয়ে মিরপুর ১১ নম্বরের পাঁচ নম্বর অ্যাভিনিউয়ের একটি নির্জন স্থান থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরে আঘাত করেছে দুর্বৃত্তরা।ঘটনার কারণ ও নারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।