রাজধানীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আবুল হাশেম (৩৫) ওই শ্রমিকের লাশ এখন ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ মর্গে রয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, হাশেম আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে কাঁঠালবাগানের একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করছিলেন। এ সময় পাইলিংয়ের লোহা পড়ে তিনি গুরুতর অহত হন। পরে পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আবুল হাশেমকে হাসপাতালে নিয়ে আসা আরেক শ্রমিক আল আমিন জানান, নিহতের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার শাহবাজপুর এলাকায়।