রাজধানীতে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। আজ শুক্রবার সকালে মধ্য বাড্ডার গোলচত্বর-সংলগ্ন মণ্ডল গার্ডেন নামের নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া নির্মাণশ্রমিকের নাম আল আমিন (২৫)। তিনি মধ্য বাড্ডার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

আল আমিনের সহকর্মী পরিচয় দেওয়া আফজাল বলেন, সাততলা নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে ভবনের একটি তলা থেকে পা পিছলে নিচে পড়ে যান আল আমিন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।

হাসপাতাল সূত্র জানায়, আল আমিনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।