রাজধানীতে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাকরাইল এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া নির্মাণশ্রমিকের নাম ওসমান (৪০)।

গুরুতর অবস্থায় ওসমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।

ওসমানের সহকর্মী পরিচয় দেওয়া আবদুল মোমিনের ভাষ্য, নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে গুরুতরভাবে আহত হন ওসমান।

হাসপাতাল সূত্র জানায়, নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।