প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি করার জন্য রাজধানীতে ৪৯৩টি স্থান এবং গবাদিপশু বিক্রির জন্য ১৬টি স্থান হাট হিসেবে নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে সব সিটি করপোরেশন ও পৌরসভা এলাকাসহ বিভিন্ন স্থানে কোরবানির পশু জবাই করা-বিষয়ক এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। খবর বাসসের।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষার্থে কোরবানির পশু জবাই, কাটা, চামড়া ছাড়ানো ও সাময়িক সংরক্ষণ একই স্থানে করতে হবে। পশু জবাই করতে নির্ধারিত স্থানে ইমাম, কসাই ও পরিচ্ছন্নতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।