রাজধানীতে পাঁচজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বুধবার ও গত মঙ্গলবার পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস দিয়ে, ওপর থেকে পড়ে ও রহস্যজনকভাবে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ধানমন্ডির ৫ নম্বর সড়কের ২১ নম্বর ভবনের এ-৩ ফ্ল্যাট থেকে রোখসানা (১৪) নামের এক কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়ির গৃহকর্তা রফিকুল ইসলাম বলেন, দুই মাস ধরে রোখসানা ওই বাড়িতে কাজ করত। গত বুধবার ভোরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে সেন্ট্রাল হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এরপর রোখসানার বাবা মাহামুদুল হকের সম্মতিতেই লাশ গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।রাজধানীর কাঁঠালবাগানে রহস্যজনকভাবে মো. মামুন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মামুনের মৃত্যু সনদে লেখা হয়েছে অজ্ঞাত বিষক্রিয়া (আননোন পয়জনিং)।এ বিষয়ে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গতকাল সকালে পল্লবী ৭ নম্বর সেকশনের ৫ নম্বর সড়কের একটি বাসা থেকে ফটিক মিয়ার (৩৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি শেরপুরে। তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।গতকাল পল্লবীর ১২ই/৮ নম্বর বাসা থেকে মহিউদ্দীন পিন্টু (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ২০ জুন মহাখালী ডিওএইচএসের একটি নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে পড়ে গিয়ে আহত হয়েছিলেন নির্মাণশ্রমিক মো. ইসমাইল (২৫)। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ির কুমিল্লার চান্দিনায়।