রাজধানীতে পাঁচটি অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় ও ছাদ থেকে পড়ে গত শুক্রবার রাতে এবং শনিবার রাজধানীতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পুলিশ দুটি গলিত লাশ উদ্ধার করেছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল শনিবার সকাল সাতটার দিকে আজিমপুরে বাসের ধাক্কায় নিহত হন রিকশাচালক আজাহার (৬৫)। আজিমপুর মাতৃসদনের সামনে নিজের রিকশায় বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এ সময় দ্রুতগামী একটি বাস পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।