রাজধানীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর বাড্ডার নগরদিয়ার বেরাইত এলাকায় আজ শনিবার দুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একটি ডোবায় সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে যায়।

এই দুই শিশু হলো উত্তর বাড্ডার নগরদিয়া এলাকার হাবিব মিয়ার মেয়ে মীম আক্তার (১০) এবং খিলগাঁওয়ের ইদেরকান্দি এলাকার মোহাম্মদ ডালিম মিয়ার মেয়ে জ্যোতি (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

দুই শিশুর ভগ্নিপতি ইব্রাহিম জানান, ঈদ করতে মীমের পরিবার জ্যোতিদের বাড়িতে যায়। আজ দুপুর ১২টার দিকে পরিবারের লোকজনের অগোচরে তারা বাসার কাছের একটি ডোবায় গোসল করতে নামে। তারা ডোবার পানিতে তলিয়ে যায়। উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। বাসস