রাজধানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় মধ্যপাড়ায় আজ রোববার খালের পানিতে ডুবে মো. তামিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ভারপ্রাপ্ত উপপরিদর্শক সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তামিমের মামা মইনুদ্দিন জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে বাসার পাশে বৃষ্টির পানিতে ভরাট একটি খালে তামিমসহ আরও ৩-৪ শিশু খেলা করছিল। অনেকক্ষণ ধরে তামিমের কোনো খবর না পেয়ে তাঁরা ওই খালে খোঁজাখুঁজি করেন। পরে পানির নিচে তার নিথর দেহ খুঁজে পান। দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেন্টু চন্দ্র দাস জানান, তামিমের লাশ জরুরি বিভাগ মর্গে আছে।

তামিমের বাবা নজরুল ইসলাম বিদেশে থাকেন। আর মা সালমা আক্তার। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।