রাজধানীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবোর বৌদ্ধমন্দির সংলগ্ন পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আশরাফুল হাসান (১৪) নামের এক স্কুলছাত্র মারা গেছে। আজ রোববার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।

আশরাফুল মতিঝিল মডেল স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত। উত্তর মুগদাপাড়া এলাকায় তার বাসা।

আশরাফুলের দুজন স্বজন সূত্রে জানা গেছে, দুপরে কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে আশরাফুল। এ সময় হঠাৎ সে ডুবে যায়। সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করলে স্থানীয় লোকজন আশরাফুলকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, লাশ জরুরি বিভাগ মর্গে রয়েছে। পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।