রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ী থানা এলাকায় গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় মো. রঞ্জু (৪০) ও মো. আলমগীর (২৫) নামের দুজন নিহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ট্রাকের ধাক্কায় রঞ্জু গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি আটক করেছে। রঞ্জু একজন রিকশাচালক, যাত্রাবাড়ীর ধলপুরে এক রিকশার গ্যারেজে থাকতেন। তাঁর বাবার নাম আইয়ুব আলী, গ্রামের বাড়ি রংপুরে।
হাসপাতাল সূত্র আরও জানায়, বেলা দুইটার দিকে পুরানা পল্টনে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকসংলগ্ন সড়কে ট্রাকের ধাক্কায় আলমগীর মারা যান। তিনি কাকরাইলে গাড়ি মেরামতের দোকানে চাকরি করতেন এবং সেখানেই থাকতেন। তাঁর বাবার নাম সৈয়দ মোহাম্মদ, গ্রামের বাড়ি ভোলায়। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। দুজনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।