রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী ও তেজগাঁও এলাকায় গতকাল মঙ্গলবার ও গত সোমবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, গতকাল ভোর পাঁচটার দিকে শনির আখড়া ব্রিজসংলগ্ন সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন গণেশ চরণ সাহা (৩৮) নামের এক ব্যক্তি। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গণেশকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর গাড়িসহ চালক পালিয়ে যান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গণেশ শনির আখড়া এলাকার গোবিন্দপুর এলাকায় থাকতেন। পেশায় তিনি মাছ ব্যবসায়ী ছিলেন। মাছ কিনতেই তিনি গতকাল ভোরে যাত্রাবাড়ী যাচ্ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ডেবড়া গ্রামে। তাঁর বাবার নাম কালা চরণ সাহা। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তেজগাঁও থানার উপপরিদর্শক (্এসআই) জানে আলম জানান, গত সোমবার রাত দুইটার দিকে সোনারগাঁও হোটেলসংলগ্ন সার্ক ফোয়ারার উত্তর পাশে গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতনামা ব্যক্তি (৩৫) মারা গেছেন। তাঁর পরনে হালকা সবুজ রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।