রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে বাড্ডা ও বংশালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে নজরুল ইসলাম (২২) বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। বংশালে সড়ক দুর্ঘটনায় মারা যান সোহাগ (২০)। এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, নিহত ব্যক্তিদের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে।