রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিল ও শাহবাগ এলাকায় আজ সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।
নিহত দুজনের মধ্যে একজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁর নাম মোর্শেদা কবির (৫২)। তাঁর স্বামী হুমায়ুন কবির। বাসা দক্ষিণ কমলাপুরে।
নিহত দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, আজ দুপুরের দিকে মতিঝিল এলাকায় একটি বাসের চাপায় নিহত হন মোর্শেদা। তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালে আনে মতিঝিল থানার পুলিশ।
অন্যদিকে প্রায় একই সময় এক অজ্ঞাত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় শাহবাগ থানার পুলিশ। হাসপাতাল সূত্রের ভাষ্য, ওই ব্যক্তি শাহবাগ এলাকায় বাসচাপায় নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।