রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামপুর ও রমনা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার ভোররাতের মধ্যে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত দুজনের নাম শহিদুল ইসলাম ও ফারুক। তাঁদের বয়স ২০-৩০ বছর। দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শ্যামপুরে গতকাল দিবাগত রাতে গাড়িচাপায় গুরুতর আহত হন ফারুক। তাঁকে ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।
আজ ভোররাত চারটার দিকে রমনা এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় গুরুতর আহত হন শহিদুল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।