রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বাড্ডার আফতাব নগরে গাড়ির চাপায় দুই নারী নিহত হয়েছেন। তাঁরা হলেন পশ্চিম মেরুলের মাহমুদা খানম (৬২) ও মেরুল পশ্চিমপাড়ার ফাতেমা বেগম (৭০)। এ ঘটনায় এক কিশোরও আহত হয়েছে।বাড্ডা থানার পুলিশ জানায়, মাহমুদা ও ফাতেমা প্রতিদিনের মতো গতকাল সকালে প্রাতর্ভ্রমণে বের হন। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় একটি গাড়ি (ঢাকা মেট্রো-গ-৩১-৭৫৯৮) তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। আহত কিশোরের পরিচয় পাওয়া যায়নি। পালিয়ে যাওয়ার সময় জনতা চালক জমির হোসেনকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গাড়িটিও আটক করা হয়েছে।গতকাল প্রায় একই সময়ে মহাখালীতে হিউম্যান হলার উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। তাঁরা হলেন: বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সৈয়দ ইকবাল জাফর (৩৮) ও রুমা বেগম (২৫)। গুলশান থানার পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে মহাখালীর সেতু ভবনের সামনে গ্রামীণ পরিবহনের একটি হিউম্যান হলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জাফর ও রুমার মৃত্যু হয়।