রাজধানীতে প্রধানমন্ত্রীর তিনটি নির্বাচনী জনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম দিন আগামী বুধবার রাজধানীতে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই দিন রাজধানীর কাফরুল, পল্লবী ও উত্তরায় পৃথক তিনটি নির্বাচনী জনসভা হবে।

আজ সোমবার আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ওই দিন বেলা দুইটায় কাফরুল আদর্শ উচ্চবিদ্যালয় মাঠ, তিনটায় পল্লবী হারুন মোল্লা ঈদগাহ খেলার মাঠ ও পার্ক এবং বিকেল চারটায় উত্তরার আজমপুর বাসস্ট্যান্ডসংলগ্ন রবীন্দ্র সরণিতে জনসভাগুলো হবে।

এদিকে আজ সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগরের সাংসদ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক যৌথসভা হবে। সন্ধ্যা ছয়টার দিকে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা হবে।