রাজধানীতে ফ্ল্যাটে আগুন, দগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গ্রিন রোড এলাকার একটি বাসায় আজ শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

দগ্ধ তিনজন হলেন: বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আরমানুজ্জামান চৌধুরী (৪০), তাঁর স্ত্রী লিথি (৩৫) ও ছেলে তুমান (৪)।
রাত পৌনে নয়টার দিকে গ্রিন রোডের ২৮/১ নম্বর বাড়ির ছয় তলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক প্রথম আলোকে বলেন, ওই ফ্ল্যাটের ড্রয়িংরুমে আগুনের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে সেখানকার টিউব লাইটে আগুন ধরে থাকতে পারে। এতে তিনজন দগ্ধ হন।
কলাবাগানের থানার পরিদর্শক (তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আগুনের ফলে আরমানুজ্জামানের পিঠ, তাঁর স্ত্রী দুই হাত, তাঁর ছেলের শরীরের পেছনের কিছু অংশ পুড়ে গেছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।