রাজধানীতে বজ্রপাতে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় আজ বুধবার বেলা তিনটার দিকে বজ্রপাতে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তাত্ক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আজ বেলা তিনটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় জাপান ও মার্কিন দূতাবাসের মধ্যবর্তী এলাকায় বজ্রপাতে দুই নির্মাণশ্রমিক মারা যান। আহত হন আট জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শ্রমিকেরা দুপুরের খাবার শেষে রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। সহকর্মীদের কাছ থেকে পরিচয় জানার চেষ্টা চলছে।