রাজধানীতে বন্য প্রাণী পাচারের দায়ে তিন ব্যক্তির কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্য প্রাণী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীতে গত বৃহস্পতিবার তিন ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।বন সংরক্ষকের দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ধানমন্ডির আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত সেখান থেকে দুটি চিত্রা হরিণের চামড়া, তিনটি ইমু পাখি, একটি বালিহাঁস, দুটি সিলভার ফিজেন্ট, ছয়টি খরগোশ, টিয়া পাখি ও তারকা কচ্ছপ উদ্ধার করা হয়। এ সময় বন্য প্রাণী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাহবুবুর রহমানকে (৪৫) এক বছর এবং বীথি আক্তার (২৫) ও আহম্মদ আলীকে (২০) ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।