রাজধানীতে বাস উল্টে শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক শিশুসহ দুজন নিহত ও হয়েছেন। এদের একজন আবদুল লতিফ (৬০)। শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাজধানীর শনির আখড়ার দনিয়া কলেজের সামনে নারায়ণগঞ্জের তারাবোগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঢালে পড়ে যায়। এতে বৃদ্ধ আবদুল লতিফ ও অজ্ঞাত পরিচয় এক শিশুসহ দুজন আহত হন। সংকটজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধ লতিফকে মগবাজারের বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়েছে।