রাজধানীতে বাস ও ট্যাক্সিক্যাবে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তান ও নিউ মার্কেট এলাকায় আজ বুধবার রাতে পৃথক ঘটনায় যাত্রীবাহী বাস ও ট্যক্সিক্যাবে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে সাতটার দিকে নিউ মার্কেটের দুই নম্বর ফটকের সামনে একটি ট্যাক্সিক্যাবে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

এর আগে সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুলিস্তানে গোলাপ শাহ মাজারের কাছে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটিতে আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা নিরাপদে বাস থেকে নেমে পড়ে। আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে।

রাতে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আনজুম রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।