রাজধানীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন মোড়ে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত্ আলী জানান, দুর্ঘটনায় পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন। আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহাদত্ আলী প্রথম আলোকে বলেন, ‘পল্টন মোড়ে হানিফ পরিবহনের বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত পাঁচ-ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
নিহত বা আহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানান শাহাদত্ আলী।