রাজধানীতে বাসচাপায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জিগাতলা এলাকায় বাসের চাপায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী শহীদ মিয়ার (৫০) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রাস্তা পরিষ্কারের সময় একটি বাস তাঁকে চাপা দেয়। পরে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন এক শিক্ষার্থী।
রাত দুইটা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে রয়েছে। হাসপাতাল ক্যাম্পের পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।